কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ এ ১০:২৬ AM

প্রক্রিয়াধীন প্রকল্পসমূহ

কন্টেন্ট: পাতা

(১) ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (Construction of Dhaka-Chattogram Elevated Expressway)

(২) বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর উপর সেতু নির্মাণ (Construction of Bridge on Barisal-Bhola Road over the River Kalabadar and Tentulia)

(৩) যমুনা নদীর উপর ২য় যমুনা সেতু নির্মাণ প্রকল্প (Construction of 2nd Jamuna Bridge over the River Jamuna)
(৪) পাটুরিয়া-দৌলতদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু (Construction of 2nd Padma Bridge on Paturia-Daulatdia Point)

(৫) পিপিপি ভিত্তিতে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (Construction of Dhaka East-West Elevated Expressway on PPP Basis)

(৬) শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মাণ (Construction of Bridge over the River Meghna on Chandpur-Shariatpur Road)

(৭) ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মাণ (Construction of Bridge over the River Meghna on Bhulta-Araihazar-Bancharampur Road)

(৮) ধলেশ্বরী নদীর উপর ২য় মুক্তারপুর সেতু নির্মাণ (Construction of 2nd Mukterpur Bridge over the River Dhaleswari)

(৯) ঢাকা এলিভেটেড ইনার সার্কুলার রিং রোড (পূর্ব অংশ) নির্মাণ প্রকল্প [Construction of Dhaka Elevated Inner Circular Ring Road (Eastern Part)]

ভবিষ্যতে বাস্তবায়িতব্য সম্ভাব্য প্রকল্প

(১) ঢাকা শহরে সাবওয়ে নির্মাণ (Construction of Dhaka Subway)
ঢাকা শহরে সাবওয়ে নির্মাণে ২০২২ সালে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। সমীক্ষা প্রতিবেদনে ১২টি রুটে মোট ২৫৮ কিলোমিটার দীর্ঘ সাবওয়ে নির্মাণের সুপারিশ করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ৪টি রুটের বিবরণ নিম্নরূপ:

●ঢাকা সাবওয়ে রুট “O”:
ঢাকা শহরের টঙ্গী হতে মহাখালী এবং সদরঘাট হয়ে ঝিলমিল পর্যন্ত সাবওয়ে রুট “O” নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এ রুটের দৈর্ঘ্য ৩৪.৯২ কিলোমিটার এবং মোট স্টেশন সংখ্যা ২৪টি। এটি নির্মিত হলে ঢাকা শহরের উত্তর অংশ হতে দক্ষিণ অংশে যাতায়াত সহজ হবে। এছাড়া, এ রুট নির্মিত হলে MRT-6 এবং MRT-2 এর উপযোগিতা বৃদ্ধি পাবে।
●ঢাকা সাবওয়ে রুট “B”:
ঢাকা শহরের গাবতলী হতে বিসিএসএওএইচএস (ঢেলনা) পর্যন্ত সাবওয়ে রুট “B” নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এ রুটের দৈর্ঘ্য ২২.৮৯ কিলোমিটার এবং মোট স্টেশন সংখ্যা ১৪টি। এটি নির্মিত হলে ঢাকা শহরের পশ্চিম অংশ হতে পূর্ব অংশে যাতায়াত সহজ হবে। গাবতলীতে MRT-2 এবং MRT-5 এর লাইন থাকবে। এছাড়া, সাবওয়ের “B” রুট MRT-6 এবং MRT-1 এর সাথে সংযুক্ত হবে।
●ঢাকা সাবওয়ে রুট “S:
ঢাকা শহরের কেরাণীগঞ্জ হতে কাঁচপুর পর্যন্ত সাবওয়ে রুট “S” নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এ রুটের দৈর্ঘ্য ২৫.২২ কিলোমিটার এবং মোট স্টেশন সংখ্যা ১৫টি। এটি নির্মিত হলে ঢাকা শহরের পূর্ব অংশ হতে পশ্চিম অংশে যাতায়াত সহজ হবে। এছাড়া, এ রুট নির্মিত হলে MRT-6 এবং MRT-2 এর উপযোগিতা বৃদ্ধি পাবে।

●ঢাকা সাবওয়ে রুট “T”:
নারায়ণগঞ্জ হতে উত্তরা সেক্টর-১৬ পর্যন্ত সাবওয়ে রুট “T” নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এ রুটের দৈর্ঘ্য ৪৫.১১ কিলোমিটার এবং মোট স্টেশন সংখ্যা ৩২টি। এটি নির্মিত হলে নারায়ণগঞ্জ শহরের সাথে ঢাকা শহরের উত্তর অংশের যাতায়াত সহজ হবে। এছাড়া, নারায়ণগঞ্জে MRT-4 এর লাইন সংযুক্ত হবে।

(২) দেশের দ্বীপ অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপনের জন্য সেতু/টানেল নির্মাণ
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে (২০২০-২০৫০) দেশের দ্বীপ অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপনের জন্য নিম্নোক্ত প্রকল্পসমূহ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে:

১। ভোলা-লক্ষ্মীপুরের মধ্যে মেঘনা নদীর উপর সেতু
২। কক্সবাজার-মহেশখালী চ্যানেলে সেতু/টানেল
৩। লংগদুতে কাপ্তাই হ্রদের উপর সেতু
৪। দশমিনা-চরভূতা এলাকায় তেঁতুলিয়া নদীর উপর সেতু
৫। মুসাপুর (নোয়াখালী)-উরিরচর দ্বীপ সেতু
৬। শুকচর (হাতিয়া দ্বীপ)-শান্তিপুর (নোয়াখালী) সেতু
৭। বাঁশখালী-কুতুবদিয়া দ্বীপ সেতু
৮। সীতাকুণ্ড ও সন্দ্বীপ দ্বীপের মধ্যে সন্দ্বীপ চ্যানেলের উপর সেতু


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে চিহ্নিত অন্যান্য সম্ভাব্য প্রকল্প

ক্রম. প্রকল্পের নাম
১। গজারিয়া-মুন্সিগঞ্জ সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মাণ
২। রাজবাড়ী-পাবনা সড়কে পদ্মা নদীর উপর সেতু নির্মাণ
৩। কুড়িগ্রাম জেলার চিলমারী-রৌমারী সড়কে ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ
৪। সুনামগঞ্জ-নেত্রকোণা সড়কে হাওড়ের উপর এলিভেটেড সড়ক নির্মাণ
৫। বাকেরগঞ্জ-বাউফল সড়কে কারখানা নদীর উপর সেতু নির্মাণ
৬। বরগুনা-পাথরঘাটা সড়কে বিষখালী নদীর উপর সেতু নির্মাণ
৭। কঁচা নদীর উপর ভাণ্ডারিয়া-পিরোজপুর-চরখালী-ঝালকাঠি সড়কে সেতু নির্মাণ
৮। মেরিন ড্রাইভ সড়কে সাঙ্গু নদীর উপর সেতু নির্মাণ
৯। শাল্লা এবং জগন্নাথপুরের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ
১০। চাঁদপুর ইকোনোমিক জোন (ইজেড)-২ এর সাথে মেঘনা নদীর উপর সেতু নির্মাণ
১১। চাঁদপুর ইকোনোমিক জোন (ইজেড)-১ এর সাথে মেঘনা নদীর উপর সেতু নির্মাণ
১২। মোংলা বন্দরে পশুর নদীর উপর সেতু নির্মাণ
১৩। দিঘলিয়া ও টুটপাড়ার মধ্যে রূপসা নদীর উপর খুলনা ওভারপাস নির্মাণ
১৪। কেন্দুয়া এবং তাড়াইলের মধ্যে হাওড় এলাকায় এলিভেটেড সড়ক নির্মাণ
১৫। সিলেটে সার্কিট হাউস থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলিভেটেড সড়ক নির্মাণ
১৬। কর্ণফুলী নদীতে দ্বিতীয় টানেল নির্মাণ
১৭। কুষ্টিয়া-পাবনা সড়কে পদ্মা নদীর উপর সেতু নির্মাণ

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন